সোমালী সরকার

সরে যাচ্ছে সমস্ত অক্ষরগুলো
একটা একটা করে,
ফেলে যাচ্ছে শুধু তার ছাপ।
যে ছাপ গভীর ক্ষত হয়ে,
হৃদয়ে এঁকে যাচ্ছে
তার ক্ষয়ের ইতিহাস।
বাস্তব সেখানে উপেক্ষিত নয়
তবু-
অস্বীকারের একটা মনোবৃত্তি কাজ করছে।
দোলাচল মনে ঝোড়ো হাওয়া
ছিন্নভিন্ন করল মনটাকে।
ত…











