Menu

Jadavpur University Alumni Association Hyderabad Chapter

(JUAAH)

Blog Search

Blog posts April 2026

ইতি, বোনটি

শর্মিষ্ঠা দাশগুপ্ত

ভাইদাদা,

আজ একটু পরেই আমার বিয়ে। তুই সব সময় বলতিস, যেখানেই থাকি না কেন, তোর বিয়েতে ঠিক পৌঁছে যাবো পিঁড়ি ধরতে। ছোটবেলায় তোকে কী বিরক্তই না করতাম, মনে আছে? মোটা মোটা পড়ার বইগুলোতে ছবি এঁকে রাখতাম, হোমওয়ার্কের খাতায় হিজিবিজি কাটতাম, আর তুই মাকে নালিশ করলেই রাগ করে দাদুর ঘরে…

Read more

সকালে সারমেয়

চন্দন কুমার চৌধুরী

ডাক্তাররা বলেন পঞ্চাশের কাছাকাছি বয়স হয়ে গেলেই রোজ মর্নিং ওয়াক করাটা স্বাস্থ্যের কারণে অত্যন্ত জরুরী। অনিমেষও বাধ্য ছাত্রের মতো সকালে হাঁটা শুরু করেছে। দু দিন রাস্তায় হেঁটে আজ কি মনে হলো হঠাৎ পার্কে ঢুকে পড়ল। দলে দলে নানা বয়সের লোক হাঁটছে, দৌড়চ্ছে, জগিং করছে। মাঠের মাঝে হাস্যান…

Read more

বাংলা রসসাহিত্য

ধ্রুবজ্যোতি চক্রবর্তী

ব্রহ্মার মুখ নিঃসৃত যে চারটি বেদ সৃষ্টি হয়েছিল, তাদের মধ্যে ঋগবেদ থেকে এল কথা, সামবেদ থেকে এল সঙ্গীত, যজুর্বেদ থেকে এল অভিনয়, আর অথর্ববেদ থেকে এল রস।

এছাড়া আর একটি বেদের উল্লেখ শাস্ত্রে পাওয়া যায়, যাকে বলা হয় পঞ্চম বেদ— ইতিহাসপুরাণং পঞ্চমংবেদম্‌।

এই ধারণা মতে ইতি…

Read more

ভুটাই গোয়েন্দার ক্রিস্টিপ্রেম

পিয়ালী চক্রবর্ত্তী

-ওখে, মাউতুসি, উই উইল ক্লিয়ার দ্য পেমেন্ট বাই নেক্সট উইক

-থ্যাংক ইউ

ফোন রেখে ব্যাজার মুখে খানিকক্ষণ বসে থাকলো মৌ। ‘মাউতুসি’, ‘ম্যাওতুসি’ এমনকি ‘ম্যাও’ অব্দি শুনে ফেলেছে। এইজন্য প্রবুদ্ধ সরকার আর নীলা সরকারের ওপর বেজায় রাগ হয় মৌ-এর। নিজেদের এমন গোছানো নাম, আর ছেলে-মেয়ের না…

Read more

বাস্তব - অবাস্তব

মাধব চট্টোপাধ্যায়

জীবনটা একটা সংগ্রামক্ষেত্র। যুদ্ধক্ষেত্রে অলস কল্পনা-বিলাসীদের কোনও ভূমিকা থাকতে পারে না। তাই একদল হিসেবী মানুষ যাবতীয় অবাস্তব ধ্যান-ধারণার কঠোর বিরোধী। তাঁদের বিশ্বাস ভূত-পেত্নী, পক্ষীরাজ ঘোড়া, ব্যাঙ্গমা-ব্যাঙ্গমীদের নিয়ে বানানো যাবতীয় রূপকথার গল্প শিশুদের পক্ষে ক্ষতিকর। কারণ এ…

Read more

দিঘিডাঙ্গার গল্প

দেবাশিস বসু

বেশ কিছু বছর আগে ‘শান্তিনিকেতন আর্টিসন ওয়েলফেয়ার সোসাইটি’ নামের এনজিওটি প্রতিষ্ঠা করেছিলেন চন্দনাদি— যিনি এখন আর আমাদের মধ্যে নেই। গ্রামে গ্রামে বাচ্চাদের পড়াশোনা শেখানো, বছরের বিভিন্ন সময় তাদের জামাকাপড়, বইখাতা দেওয়া, খেলাধুলো করানো, মেয়েদের হাতের কাজ শিখিয়ে স্বাবলম্বী করে তোলা ইত্যা…

Read more

কুতবশাহী ও আসফজাহী শাসকদের সমাধিস্থল ও পুরোনো হায়দ্রাবাদের পাঁচিল

সোমনাথ পাল

হায়দ্রাবাদ শহর বাহমনী রাজত্বের পরে ১৫১৮ থেকে ১৯৪৮ পর্যন্ত চারশো তিরিশ বছর স্বাধীন মুসলিম শাসকদের রাজধানী ছিল বলে এখানে কুতবশাহী সুলতানদের ও আসফজাহী নিজামদের বিখ্যাত সমাধিস্থল আছে। তাছাড়া নিজাম রাজত্বের শাসনকালে মারাঠা আক্রমণের হাত থেকে বাঁচানোর জন্য মুসী নদীর পাশ দিয়ে শহরের চারদিক …

Read more

রামকৃষ্ণ মিশন কীসারাগুট্টা: হায়দ্রাবাদের কাছে একটি আধ্যাত্মিক কেন্দ্র

সব্যসাচী রায়চৌধুরী

হায়দ্রাবাদে দোমালগুডার রামকৃষ্ণ মঠে শহরের সব প্রান্ত থেকে ভক্তরা আসেন। এখানে মন্দিরটি ছাড়াও বিবেকানন্দ ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজেস আর বিবেকানন্দ ইনস্টিটিউট অফ হিউম্যান এক্সেলেন্স শহর থেকে বহু ছাত্রছাত্রীকে আকর্ষণ করে; সুবিধাবঞ্চিতদের অনেকেই ছাড়মূল্যে চিকিৎসার জন্য বিবেক…

Read more

বন্ধু

মন্দিরা বসু

বন্ধু, তুমি মিষ্টি সকাল,

ধোঁয়া ওঠা চা, শান্ত বিকাল।

আনন্দেতে মিশে থাকো,

দুঃখের দিনে পাশে বসো।

ঝড়ের মাঝে নৌকা দোলে,

বন্ধু এসে দুহাত ধরে।

তোমার শক্তি, তোমার পরশ

জোগায় মনে অনেক সাহস।

বন্ধু, তুমি ভালো থেকো,

তোমার সুবাস ছড়িয়ে দিও।

বন্ধু, তুমি মিষ্টি সকাল,

Read more

নীরবতাও কথা বলে

সাত্বতী শীল

মুখের কথা যখন ভাষা হারায়

তখন নীরবতা কথা বলে,

চোখের গভীরে আছে মহাসাগর,

যেখানে প্রতিদিন স্বপ্নেরা খেলা করে।

 

প্রাণ হাসুক হৃদয় দিয়ে,

হৃদয় হাসুক চোখ দিয়ে,

যখন চোখের দেখা শেষ হয়

তখন মন দেখা শুরু করে।

 

দিনান্তে কর্ম শেষে যখন

ফিরি নিজের ঘরে,

তখন কিসে…

Read more

এগিয়ে চলার পথে

ডক্টর সুবীর চৌধুরী

আজ ভোরে ঘুম ভাঙে

বৃষ্টির রিমঝিম ট্রিবিল টোনের বাজনায়,

আমি হাঁটি খুব জোরে,

নৃত্যের তালে তালে সবুজ দুনিয়ায়।

 

খুঁজে বেড়াই সারাদিনে চারিদিকে

এক চিলতে মিঠে রোদ্দুর পেতে,

বৃষ্টি পাল্টায় ট্রিবিল থেকে ব‍্যান্ডের শব্দে,

আমি হন‍্যে এ দুনিয়ায় সামান্য আরা…

Read more

তুই যদি না যেতিস চলে

বাপ্পাদিত্য চ্যাটার্জ্জী

তুই-ই প্রথম শিখিয়েছিলি

অন্ধকারে আকাশ দেখা,

নিয়ন আলোর গণ্ডি ছেড়ে

তারার মালা গুনতে শেখা।

 

তুই-ই প্রথম দেখিয়েছিলি

বন্ধু, শুধু বন্ধুই হয়,

ভালোবাসা আর বিশ্বাসে,

সে ছেলে বা মেয়ে নয়।

 

তুই-ই প্রথম বুঝিয়েছিলি

পাহাড় শুধু দেখতে নয়,

হৃদয় ভরা …

Read more

নবজাতকের জন্য

দেবোপম চক্রবর্তী

ও শিশু, তোর জন্মক্ষণে

শঙ্খধ্বনির বরণগান,

বাজাবো যে তোর পরাণে-

নেই তো তেমন সুখের তান ।

তোর মুখে যে প্রদীপখানি—

আঁধার পথের আলোকযান,

পথ দেখাব কোথায় এমন-

প্রাণের ‘পরে প্রাণের টান ?

 

বিশ্বজুড়ে যুদ্ধ জিগির-

আকাশ লুকোয় আলোর মুখ,

আদিম দানব খুঁজে ফেরে…

Read more

নারীর কথা

চন্দনা ঘোষাল

পুরাকাল থেকে কেন তবে

অবহেলার এই ইতিহাস?

তুচ্ছ দৃষ্টির শীতল হাওয়ায়

মুছে গেছে কত আশা-আশ।

 

কেন বলা হয়, নারী হবে শুধু

নীরব, হবে সহনশীলা?

কেন তার চোখের আগুনটাকে

ঢেকে রাখাই ছিল খেলা?

 

শত বাধা, শত আঘাতে

রক্তাক্ত সেই পথচলা,

তবুও সে থামেনি কখনও—

Read more

কান্না পায়

সুশান্ত কুমার দাস

আজকাল মাঝে মাঝে আমার কান্না পায়-

জানি না কী এক অজানা বেদনায়

এই শেষ বয়সে আমার সময়ে

কতবার হয়েছে অপচয়

 

আমার এই বেদনার উৎস জানার চিন্তাভাবনায়

সেইসব সহপাঠী ও শিক্ষকদের স্মৃতি থাকে মনে

যারা ছিল অতিপ্রিয়, বরণীয়

শিক্ষাজীবনের বিভিন্ন স্তরে

 

কথা ছিল তা…

Read more

ঘটি-বাঙালের ফুটবল যুদ্ধ

রাজকুমার ব্যানার্জী

একটা কবিতা এল

‘১৬-০৮-১৯৮০’, এই প্রসঙ্গে!

মানুষ সে সময় বুঝেছিল এ বঙ্গে,

বাঙাল-ঘটির যুদ্ধের রঙ্গে,

অযথা কয়েকটি তাজা প্রাণ চিরতরে

ঝরে পড়ে এক সঙ্গে।

 

এ কবিতা আসল ঘটনা থেকে প্রভাবিত, কিছুটা কবির কল্পনা ও কিছুটা প্রভাবিত হয়েছিল তখনকার খবরের কাগজের রিপোর্টার…

Read more

ভোরের কবিতা

মৌসম দেব

ভোরবেলা ফোটা, সেই কবিতাটা…

ভোরবেলা ফোটা—

.. সেই কবিতাটা…

এক কাপ চায়, কত স্বপ্নের ঘটা।

 

ফেলে আসা শৈশব, পিছু ফিরে দেখা…

স্মৃতির শরৎ ভোর, কাশফুলে ঢাকা।

 

রেডিও, আকাশবাণী, আগমনী গান—

পুরোনো পাড়ার রক, ভিজে উঠোন,

স্কুলের প্রথম প্রেম, কফি হাউসের ঠেক,

একগাদা…

Read more

মেঘ পিয়ন

ঐন্দ্রিলা ঘোষাল

ক্যাম্পাসের ভেজা ঘাসে,

সায়েন্স মাঠের হাওয়ায়,

সেন্ট্রাল লাইব্রেরির নীরব পাতা উল্টোনো শব্দে

ঝরে পড়ে জলকণা-

অদেখা, অথচ দীপ্ত।

 

মিলন দার চায়ের ধোঁয়ায়,

মণি দার ভেজা বেঞ্চে,

ত্রিগুণা সেনের মঞ্চে উচ্চারিত অর্ধেক স্বপ্নগুলো

ধীরে ধীরে

বাষ্প হয়ে ওঠ…

Read more

The Weight of a Word Called Home

Sanchari Guha Niyogi

Home is not a place you arrive at. It is a word you grow into, slowly, awkwardly, like a borrowed language that sits heavy on the tongue. There are houses that welcome you with open doors, with the fragrance of cooked rice, with voices that ask if you’ve eaten, but still, you…

Read more

Om Swaha

Aishi Gupta

One fine morning, Brahmadeva was sitting peacefully in Brahmaloka, his four mouths reciting the four Vedas continuously. He was very happy with his creation. Suddenly, he felt as if many gods were heading towards Brahmaloka. He welcomed them with a smile, but then he realised that…

Read more

20 blog posts