Menu

Jadavpur University Alumni Association Hyderabad Chapter

(JUAAH)

Blog Search

চন্দনা আর টিয়ে

নবনীতাদেবসেন

                                          চিত্র – সোমা উকিল

ঠিককরেছে দুই বন্ধু

চন্দনা আর টিয়ে

মেঘ বৃষ্টি কমলে উড়ে

হায়দ্রাবাদে গিয়ে

খাবেই খাবে বিরিয়ানি

কোথায় পাবে সেটাও জানে

এক উড়ানে চারমিনার

কেমন বাহার দেখবি তাহার

এক সঙ্গেই লাঞ্চ-ডিনার।

চারমিনারে গিয়ে

চন্দনা আর টিয়ে

কীফূর্তি যে পেলো

পেটটি পুরে খেলো

মটন বিরিয়ানি

কুলফি, জীরা পানি

তারপরে সুড়সুড়ুৎ

মেললো ডানা বাসারদিকে

উড়লো দু’জন

( নবনীতা দেবসেন আজ আমাদের মধ্যে নেই। কয়েক বছর আগে হায়দ্রাবাদ থেকে ফিরে "মেঘপিওনের" জন্য লিখে পাঠিয়ে ছিলেন এই ছোট্ট কবিতাটি। তাঁকে স্মরণ করে কবিতাটি পুনরায় প্রকাশিত হলো। )

 

Go Back

Comment

Protected by Mathcha