Menu

Jadavpur University Alumni Association Hyderabad Chapter

(JUAAH)

Blog Search

মেঘের কথায়

মন্দিরা বসু

                               চিত্র – সোমা উকিল

রিসর্টের বারান্দায় বসে আছি,

সন্ধ্যে লাগলো বলে।

দূরের পাহাড়ে নামছে ধূসর মেঘের সারি,

নামতে নমতে একটা সাদা ওড়নার মত মেঘ,

একটা শীতল স্পর্শ আমার মুখে ছুয়ে বললে- 

“শুধু বসে থাকলে হবে?”

আমি বলি “কি করবো তবে?”

মেঘ বললো “লেখনা কিছু”

“পারিনা যে!”

মেঘ বলে “ এই যে দিগন্ত বিস্তৃত সবুজ চা বাগান ,

মধ্যে মধ্যে সিলভার ওকের সারি। 

আকাশ জুরে মেঘের খেলা, 

পাখীদের ঘরে ফেরার কলতান -

তাও যদি না পারিস ! তাহলে তুই “…

বলে একছুট দিল মেঘটা।

অভিমান ভরা মনে

কাগজ কলম নিয়ে বসি,

লিখি একটা একটা অক্ষর, শব্দ

পাহাড়ের গায়ে বৃষ্টি নামে 

হঠাৎ দেখি আমার লেখা শব্দ গুলো

কথা হয়ে ফুটে উটছে

মন উদাস করে সন্ধ্যা নামে।

আমি লিখতে থাকি , লিখতে থাকি 

লিখতেই থাকি ……..

Go Back

Comment

Protected by Mathcha