গৌতম রায়

চিত্র – অদিতি চক্রবর্তী
প্রকৃতি বলেছিল
অরণ্যর ভালোবাসা
প্রবল জ্বরের মতো!
তখন প্রকৃতি আর অরণ্যর
সুখের বারান্দা জুড়ে রোদ ছিল।
তারপর ঘটে গেল অবিশ্বাস্য রূপান্তর -
আগুন জীবন
বরফ জীবন এবং
উচ্চকিত ঘোষণা।
ভালোবাসা শব্দটা জীবন
থেকে অভিধানে ফিরে গেলো
কিছুদিন।
আজ অরণ্য মাধবীলতা কে
বললো তুমি হৃদয় জুড়ানো
বৃষ্টির মতো।
হাতড়ে হাতড়ে এইভাবেই
প্রকৃতি অরণ্য মাধবীলতা রা
খুঁজে নিতে চাইছে
নিজস্ব পৃথিবী।