সঞ্চিতা ধর

চিত্র – অদিতি চক্রবর্তী
পাঁচফোড়নে সুস্বাদু আজ মাছের ঝোল,
সবুজ সীম আর বড়ির সাথে শুক্তো তোল্-
মনের মাঝে বসন্তের ডাকহরকরা,
অতীত সময় ডাক পাঠালো মন খোলা-
ঝোড়ো হাওয়ায় ঝরা পাতার মত্তবোল,
ভোরের আমেজ উতল যে আজ ফাগুন, দোল
মুগের ডালের বাসন্তী রং ডাক পাঠায়-
পোস্ত ঝিঙে জোড় বেঁধেছে আজ খাওয়ায়,
রান্নাঘরের আবহ তাই আনন্দময়৷
শেষপাতে আজ গুড়ের পায়েস মন ভরাক
কোকিল কুজন বসন্তবায় সঙ্গে যাক৷
( আমাদের সদস্যা সঞ্চিতা ধর আজ আর আমাদের মধ্যে নেই। পত্রিকার জন্য লেখা তাঁর সর্বশেষ কবিতাটি পুনরায় প্রকাশিত হলো। )