Menu

Jadavpur University Alumni Association Hyderabad Chapter

(JUAAH)

Blog Search

হলুদ বনবাস ছেড়ে

চন্দনা খান

                                    চিত্র – অদিতি চক্রবর্তী

হলুদ, সোনালি ও পীত সূর্যমুখী
যে নামেই রৌদ্রকে ডাকো না কেন
সে ঝাঁঝাঁ করে এগিয়ে আসবেই
টগবগ করে পোড়াবেই,
অন্তত ছ্যাঁকা নেহাত দেবেই
চন্দ্রাতপ লক্ষ যোজন দূরে
নক্ষত্রখচিত রাত রুপোলি মিশিয়ে নিয়েছে ।

গ্রামের আদুল গায়ে ছোট্ট ছেলে
খুশীতে ডগমগ
বস্ত্রহীন শরীরে সে ঝাঁপিয়ে পড়ে
গরুর চোখের মতো স্থির কালো দিঘীতে
দহনেরও প্রতিকার আছে
গাছ ঘেরা পুকুরের জল তো
এখনও নিজেকে শীতলই বলে।

Go Back

Comment

Protected by Mathcha