Menu

Jadavpur University Alumni Association Hyderabad Chapter

(JUAAH)

Blog Search

এগিয়ে চলার পথে

ডক্টর সুবীর চৌধুরী

আজ ভোরে ঘুম ভাঙে

বৃষ্টির রিমঝিম ট্রিবিল টোনের বাজনায়,

আমি হাঁটি খুব জোরে,

নৃত্যের তালে তালে সবুজ দুনিয়ায়।

 

খুঁজে বেড়াই সারাদিনে চারিদিকে

এক চিলতে মিঠে রোদ্দুর পেতে,

বৃষ্টি পাল্টায় ট্রিবিল থেকে ব‍্যান্ডের শব্দে,

আমি হন‍্যে এ দুনিয়ায় সামান্য আরাম পেতে।

 

বন্ধু, তোমার চলার পথে

আসবে ঝকঝকে রোদ্দুর,

তুমি তার স্বাদ পাবে,

চেয়ে দেখবে আকাশে রঙের হুল্লোড়।

 

আমি দেখি রঙবেরঙী আকাশ,

ঘোলাটে কালো অথবা সোনালী নীলের ছায়া,

চারপাশে সোঁদো মাটির রং আর সবুজের স্পর্শ,

আমার নতুন জীবন চাইছে এগিয়ে যাওয়া।

 

আমার ভাবনা গদ্যে —

‘আমি আলসে দুনিয়ায় বৃষ্টির রিমঝিম ট্রেবল টোনে জেগে উঠি, আরও জোরে হাঁটি নৃত্যের তালে সবুজ বাংলায়।’

এক চিলতে মিঠে রোদ্দুর আমায় নিয়ে আসে ট্রেবল থেকে বেস ব্যান্ডে, আমি চাই বিক্ষোভ।’

একটু থেমে ঝকঝকে রোদ্দুরে, মিছিলে আমি আকাশে দেখি কালো রঙের হুল্লোড় আর রঙ-বেরঙের আকাশ।’

ঘোলাটে কালো মেঘ আর সোনালি রঙের দ্বন্দ্বে, নীলের ছায়া, সোঁদো মাটির রং-গন্ধ আর সবুজের স্পর্শে—

নতুন মুক্ত বাংলায় পঞ্চইন্দ্রিয় দিয়ে বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যায় এই ভাষা দিবসে।’

Go Back

Comment

Protected by Mathcha