Menu

Jadavpur University Alumni Association Hyderabad Chapter

(JUAAH)

Blog Search

নবজাতকের জন্য

দেবোপম চক্রবর্তী

ও শিশু, তোর জন্মক্ষণে

শঙ্খধ্বনির বরণগান,

বাজাবো যে তোর পরাণে-

নেই তো তেমন সুখের তান ।

তোর মুখে যে প্রদীপখানি—

আঁধার পথের আলোকযান,

পথ দেখাব কোথায় এমন-

প্রাণের ‘পরে প্রাণের টান ?

 

বিশ্বজুড়ে যুদ্ধ জিগির-

আকাশ লুকোয় আলোর মুখ,

আদিম দানব খুঁজে ফেরে –

ভাইয়ের রক্তে অলীক সুখ।

দৈত্য-দানব রূপকথা নয়-

মুখোশ লুকোয় তাদের মুখ,

এই পৃথিবী শাসন করে—

সত্যি দানব সর্বভুক।

 

জন্ম নিলি সর্বনাশের

মুকুট মাথায় অন্ধ দিন,

ধ্বংস নাচের মাতন মাথায়-

সঙ্গে নিয়ে রক্তঋণ।

নাচবি নাকি নটরাজের

প্রলয় নাচন অন্তহীন?

তোর হাতেতেই তুলে দিলাম

মহাকালের রুদ্রবীণ।

Go Back

Comment

Protected by Mathcha