Menu

Jadavpur University Alumni Association Hyderabad Chapter

(JUAAH)

Blog Search

নীরবতাও কথা বলে

সাত্বতী শীল

মুখের কথা যখন ভাষা হারায়

তখন নীরবতা কথা বলে,

চোখের গভীরে আছে মহাসাগর,

যেখানে প্রতিদিন স্বপ্নেরা খেলা করে।

 

প্রাণ হাসুক হৃদয় দিয়ে,

হৃদয় হাসুক চোখ দিয়ে,

যখন চোখের দেখা শেষ হয়

তখন মন দেখা শুরু করে।

 

দিনান্তে কর্ম শেষে যখন

ফিরি নিজের ঘরে,

তখন কিসের খোঁজে

নিঃশব্দ নীরবতা এলে

ফিরে যাই -

 

পরতে পরতে ধুলো মাখা স্মৃতির পাতায়,

ঘুমে ধরা যাওয়া মলাটের

অতীতের পৃষ্ঠায়।

 

উর্ব্বর সমতলে এখন আমার বিচরণ,

তবু জীবনের পাতায়

কিছু শিকড়ের নিদর্শন।

সবটুকু ত্যাগ আমি মেনে নিতে পারি,

বিশ্বাস করি মনের বিশালতায় -

তবু কেন খুঁজে ফিরি

নিঃশব্দ নীরবতা!!

Go Back

Comment

Protected by Mathcha