চন্দনা ঘোষাল

পুরাকাল থেকে কেন তবে
অবহেলার এই ইতিহাস?
তুচ্ছ দৃষ্টির শীতল হাওয়ায়
মুছে গেছে কত আশা-আশ।
কেন বলা হয়, নারী হবে শুধু
নীরব, হবে সহনশীলা?
কেন তার চোখের আগুনটাকে
ঢেকে রাখাই ছিল খেলা?
শত বাধা, শত আঘাতে
রক্তাক্ত সেই পথচলা,
তবুও সে থামেনি কখনও—
স্বপ্ন জ্বেলে জ্বালায় আলো।
অশ্রু মুছে, মুখটা বেঁধে
শিখেছে মাথা তুলে দাঁড়াতে,
অন্ধকারের দেওয়াল ভেঙে
নিজেকেই আবার গড়তে।
আজকের নারী আর নীরব নয়,
সে নিজের অধিকার জানে,
সময়ের সাথে পা মিলিয়ে
আগুন হয়ে পথেই টানে।
সে আর মাথা নত করে না,
সে আর ভয় পায় না কারো—
এই দৃঢ়তাই কি তবে অপরাধ?
না, এ তার বাঁচার অধিকার—সবারও।