Menu

Jadavpur University Alumni Association Hyderabad Chapter

(JUAAH)

Blog Search

বন্ধু

মন্দিরা বসু

বন্ধু, তুমি মিষ্টি সকাল,

ধোঁয়া ওঠা চা, শান্ত বিকাল।

আনন্দেতে মিশে থাকো,

দুঃখের দিনে পাশে বসো।

ঝড়ের মাঝে নৌকা দোলে,

বন্ধু এসে দুহাত ধরে।

তোমার শক্তি, তোমার পরশ

জোগায় মনে অনেক সাহস।

বন্ধু, তুমি ভালো থেকো,

তোমার সুবাস ছড়িয়ে দিও।

বন্ধু, তুমি মিষ্টি সকাল,

ধোঁয়া ওঠা চা, শান্ত বিকাল।

 

বন্ধু, তুমি নতুন আলোক,

নানান রঙের নতুন মোড়ক।

তুমি আমার সুখের সাথি,

দুঃখে আমার সমব্যথী।

ঈশ্বরী তাই আমার কাছে

নবদিগন্তের আলোর পাশে।

বন্ধু, তুমি মিষ্টি সকাল,

ধোঁয়া ওঠা চা, শান্ত বিকাল।

 

 

Go Back

Comment

Protected by Mathcha