Menu

Jadavpur University Alumni Association Hyderabad Chapter

(JUAAH)

Blog Search

ভোরের কবিতা

মৌসম দেব

ভোরবেলা ফোটা, সেই কবিতাটা…

ভোরবেলা ফোটা—

.. সেই কবিতাটা…

এক কাপ চায়, কত স্বপ্নের ঘটা।

 

ফেলে আসা শৈশব, পিছু ফিরে দেখা…

স্মৃতির শরৎ ভোর, কাশফুলে ঢাকা।

 

রেডিও, আকাশবাণী, আগমনী গান—

পুরোনো পাড়ার রক, ভিজে উঠোন,

স্কুলের প্রথম প্রেম, কফি হাউসের ঠেক,

একগাদা বোকামিতে ভরা সেই দিন!

 

হঠাৎ!!

১০টা বাজতেই মিটিংয়ের ঝাঁক,

zoom আর ল্যাপটপে অফিসের ডাক।

 

দেতো হাসি… দেতো হাসি…

সবকটা কথা বাসি।

 

চকচকে মার্বেল, মুদ্রাস্ফীতির ঘনঘটা—

তার মাঝে, বেচারি আমার সেই আলতো কবিতাটা।

 

ভোরবেলা ফোটা, সেই—

.. সেই কবিতাটা…

Go Back

Comment

Protected by Mathcha