Menu

Jadavpur University Alumni Association Hyderabad Chapter

(JUAAH)

Blog Search

কয়েকটি জুঁই ফুল

শুভেন্দু বিকাশ চৌধুরী

  • কয়েকটি জুঁই ফুল এনেছি,

রাখব কোথায়?

  • ডাস্টবিনে।

সংক্ষিপ্ত উত্তর।

 

  • কয়েকটি জুঁই ফুল এনেছি,

রাখব কোথায়?

  • খুঁজে নাও

অন্য কোন খোঁপা।

 

  • কয়েকটি জুঁই ফুল এনেছি,

রাখব কোথায়?

  • জ্বালিও না, এই সকালে

ছেলেদের স্কুল, তোমার অফিস।

 

কয়েকটি জুঁই ফুল

ভোরের শিশির মাখা,

বাক্য যেথায় পথ হারাল,

সুরভি লিখেছে গাথা…..

 

  • কয়েকটি জুঁই ফুল এনেছি,

রাখব কোথায়?

  • আমার মাথায়!

ধরা যাক, মাথা মানেই খোঁপা।

 

Illustration by  Aditi Chakraborty

Go Back

Comment

Protected by Mathcha