Menu

Jadavpur University Alumni Association Hyderabad Chapter

(JUAAH)

Blog Search

বর্ষামঙ্গল

সঞ্চিতা ধর

দিনের পর দিন আচ্ছন্ন

বর্ষামেদুর সুরে ৷

পবিত্র জলধারায় সব

মলিনতার অন্ত আজ ৷

মনের মধ্যে উথাল পাথাল-

মনও শুদ্ধ হোক ৷

সহজবোধ্যতার ছন্দে

সব স্তব্ধ হোক ৷

এ শুণ্যতার আভাষ নয়

পূর্ণতার আশ্বাস ৷

যেমন করে গাছের সবুজেরা

আনন্দে উত্তাল, সরব ৷

হিমঝুরি ফুল সুগন্ধে আকুল ৷

Illustration by Soma Ukeel

Go Back

Comment

Protected by Mathcha