Menu

Jadavpur University Alumni Association Hyderabad Chapter

(JUAAH)

Blog Search

সত্যম শিবম সুন্দরম

বাণীব্রত দে

অবাক আকাশে কত মেঘ ভাসে
হেঁয়ালি হাওয়ার দোলায়
তারই বুক চিরে পাখি যায় উড়ে
বিঘ্ন আমার পথ চলায়
তোমারি জন্যে মেতেছি আনন্দে
তাই গুন্ গুন্ সুরে গেয়ে উঠি সেই গান
ত্বমেব সত্যম ত্বমেব শিবম ত্বমেব সুন্দরম

বুনো ফুলে ছাওয়া অজানাকে পাওয়া
প্রজাপতিরা ডানা মেলে হয় নীল
মেঠো রঙে আঁকা আদরে ঢাকা
দিগন্তে যেন হয়ে গেছে সব লীন
ভাবনায় তুমি চেতনায় তুমি
তাই গুন্ গুন্ সুরে গেয়ে উঠি সেই গান
ত্বমেব সত্যম ত্বমেব শিবম ত্বমেব সুন্দরম

অযুত জোনাকি যেন চকমকি
মিটিমিটি চায় অন্ধকারে
আনাচে কানাচে কিছু স্মৃতি আছে
চুপিচুপি তারা রূপকথা হয়ে যায়
আলোতে তুমি আঁধারে তুমি
তাই গুন্গুন্ সুরে গেয়ে উঠি সেই গান
ত্বমেব সত্যম ত্বমেব শিবম ত্বমেব সুন্দরম

Source: Internet

Go Back

Comment

Protected by Mathcha