Menu

Jadavpur University Alumni Association Hyderabad Chapter

(JUAAH)

Blog Search

স্বপ্ন

রঞ্জন চক্রবর্তী

আমার বুড়ি জরাজীর্ন
বর্ষণে আর ধর্ষনেই
কূটনীতি বা রাজনীতিও
দেখেছে অনেক, ভরসা নেই।

ভরসা নেই, ভরসা নেই আশা আছে ভরসা নেই
হীরে মাণিক উঠল যদিও সুনাগরিকের কর্ষণে
ভবিষ্যতের আশা নিয়ে জন্মাবে যে তার ভরসা নেই
আয়েষা ও আরতি তারা আজও আর্ত “অ্যাবর্শানে”।

আমার বুড়ি আশা রাখে
চেয়ে আকাশপানে
তার স্বপ্ন দেখা থেমে না যায়
চাওলা ম্যা’মের মহাআকাশযানে।

বুড়ি শোনায় গল্পকথা
যতীন, ভগৎ, ক্ষুদির
চেয়ে দেখে তার চারিধারে
যত বাচাল, মূক ও বধির।

তোমরা বল যুবতী সবে
হলই বা সে সত্তর
এক নিমেষে চাঙ্গা হবে
জাদুর বলে সত্বর।

সেই সবুরে হাঁপায় বুড়ি
( কবে ) আসবে রাজার রথ
জিয়নকাঠির ছোঁওয়ায় পাবে
জগৎসভার পথ।

Go Back

Comment

Protected by Mathcha