Menu

Jadavpur University Alumni Association Hyderabad Chapter

(JUAAH)

Blog Search

স্বপ্ন

সোমালী সরকার

বিনিদ্র মধ্যরাত্রি অদ্ভুৎ এক

বোধের জন্ম দেয়।

শব্দের জলতরঙ্গে রাগরাগিনীর অভ্যুদয়।

কাল্পনিক মায়াজালে স্বপ্নপুরী

মোহময়ী মূর্তিতে দেয় ধরা।

যেখানে চাওয়া-পাওয়ার হিসেব অবান্তর,

নেই বাস্তবের হিংসা-দ্বেষ,মান-অভিমানের পালা

মুগ্ধ হয়ে জীবনটাকে দেখা।

নিদ্রা এসে দুয়ারে কড়া নাড়ে-

ক্লান্ত হয়ে ঘুমের পরশ মাখো,

সূর্যোদয়ে নতুন প্রভাত স্বাগত।

Go Back

Comment

Protected by Mathcha