সঞ্চিতা ধর

সুখ – অসুখের বিভঙ্গে
আজ উদ্বেলিত টানাপোড়েন ৷
“মন চল নিজ নিকেতনে”
-যতই বল, কেমন যেন হালকা শোনায় ৷
‘নিকেতনের’ ঠিকানা কই ?
হাতড়ে বেড়াই আকাশ-কুসুম ৷
হাওয়া এখন এলো মেলো-
ঝড় না উঠেও উথাল পাথাল
পাগলপারা ৷
সময় যখন ভ্রান্তিবিলাস !
শান্তি নামে – প্রস্রবনে,
বন্ধু, তোমায় ডেকেছিলাম-
সুখ, অসুখের অন্বেষণে ৷