শ্রীমতী অশোকা দে
তোমায় নিয়ে কবিতা লিখেছি।
কেমন করে সম্ভব হল তা জানিনা
তবে হয়েছে সম্ভব এটুকু জানি।
আগে যখন তোমায় দেখিনি
তখন কল্পনায় তোমার রূপ এঁকেছি
মনে মনে পরিয়েছি বরমাল্য।
আসল লোকটিকে চিনিনা তখনো।
আজ বুঝেছি সে তুমি।
ওগো নিঠুর, তাই অনুরোধ রেখো-
দূরে, তবু দূরে থেকেও আমার কথা দিনান্তে
একটুখানি ভেবো।
যখন গোধূলি আলোয় পৃথিবী হয়ে যায় সিঁদুরের মত লাল
দিনমনি চায় ধরিত্রীর কাছে সকরুণ বিদায় প্রার্থনা
সেই গোধূলির আবছায়া ধূসর আলোতে
সেই আশা রাখি ।
মানুষের আশা অফুরন্ত
হতাশা তার থেকেও বেশি।
তাই ভয় হয় হয়তো সেটুকুও সার্থক হবেনা
কোনোদিন ও না।
তাই সেই না পাওয়ার বেদনাকে উৎসর্গিত এই কবিতা।