Menu

Jadavpur University Alumni Association Hyderabad Chapter

(JUAAH)

Blog Search

সেই আমি

সোমালী সরকার

সরে যাচ্ছে সমস্ত অক্ষরগুলো

একটা একটা করে,

ফেলে  যাচ্ছে শুধু তার ছাপ।

যে ছাপ গভীর ক্ষত হয়ে,

হৃদয়ে এঁকে যাচ্ছে

তার ক্ষয়ের  ইতিহাস।

বাস্তব সেখানে  উপেক্ষিত  নয়

তবু-

অস্বীকারের  একটা মনোবৃত্তি  কাজ করছে।

দোলাচল মনে ঝোড়ো হাওয়া

ছিন্নভিন্ন করল মনটাকে।

তবু কিসের আকাঙ্ক্ষায়

আজও স্বপ্নেরা ডানা মেলতে  চায়।

ভাষাহারা শব্দগুলো পেতে চায় ভাষা।

রঙচটা বাস্তবটাকে রঙিন করার অভিপ্রায়ে

তুলি হাতে আজও দাঁড়িয়ে  আমি,

একা- সেই একলা আমি।

Go Back

Comment

Protected by Mathcha