Menu

Jadavpur University Alumni Association Hyderabad Chapter

(JUAAH)

Blog Search

সেই বিকেলগুলোর হাতছানি

সোমা উকিল

সেই  বিকেল  আর  খেলার  মাঠ

হাতছানি  দেয়  মাঝে  মাঝে,

পুরোনো  সেই  দিনগুলো  যে

টানে  আমায়  তারই  কাছে ।

 

বাপ্পা,  বাপন,  মন্টি  ডাকে –

“বন্টি  খেলতে  এলি ?”

তারপর  সেই  খেলা,  হইচই

গাদি,  খোখো,  ডাংগুলি ।

 

সন্ধ্যেবেলায়  মা  ডেকে বলে –

“ ঘরে  ফিরে আয়  ওরে -”

খেলা ফেলে  মন  চায়  না  তখন

ফিরে যেতে আর ঘরে ।

 

আলো- আঁধারি,  স্কুলের  পড়া,

চোখ  পড়ে  ঢুলে  ঢুলে,

নতুন  দিনের  স্বপ্ন  নিয়ে

যাই  যে  ঘুমের  কোলে ।

Go Back

Comment

Protected by Mathcha