শান্তনু দে

গভীর অরণ্য মাঝে, পাথুরে গুহার খাঁজে
বাস করত সুখে এক শার্দুল শাবক ।
ছিল বেশ সেইখানে, অরণ্যের মাঝখানে
জীবজন্তু পরে তার ছিল পাওনা হক।
বন্য জন্তু মেরে মেরে, পেটে গেলো চড়া পড়ে
একদা কুবুদ্ধি যে চাপলো তার ঘাড়ে।
অন্যান্য জন্তু প্রতি, হচ্ছে অবিচার অতি
আসক্তি হচ্ছে মোর নরমাংসাহারে।
এতো বলি শার্দুল, গেলো করি মহা ভুল
বনের ধারেতে এক ছোট জনপদে ,
গরু বাছুর কুকুর মারে, বেশ কিছুদিন ধরে
ধরা পড়ে গেলো শেষে পাতা এক ফাঁদে।
গ্রামের মানুষ তাকে, খাঁচার ভেতর পুরে রাখে
















